দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পর নিজের ভুল বুঝতে পেরে রেল কর্তৃপক্ষের কাছে ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। তবে নিজের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ওই অর্থ জমা দেন নারীটি। ঈশ্বরদী জংশনের সিনিয়র টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে ওই নারী দীর্ঘদিন ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার ভেড়ামারাসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে যাতায়াত করতেন।
পরে নিজের ভুল উপলব্ধি করে বিষয়টি সংশোধনের উদ্যোগ নেন তিনি। রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের পরামর্শে শনিবার ২৫ হাজার টাকা জমা দেন ওই নারী।
রেল কর্তৃপক্ষ তার এই উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছে।
.jpg)
