পাবনার সদর উপজেলার ঐতিহ্যবাহী টেবুনিয়া বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে তিনটি ফার্মাসিউটিক্যালস বা ওষুধের দোকানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনার পরিচালিত যৌথ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বুধবার (১৬ সেপ্টেম্বর) এই জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত তাসনীম বর্ষা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, পাবনার ঔষধ তত্ত্বাবধায়ক মিঠুন সাহা।
অভিযানে অনিয়ম ও ওষুধ সংরক্ষণ আইনের লংঘন পাওয়ায় যে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় সেগুলো হলো— মৌনতা মেডিসিন কর্নার, মা মেডিকেল কর্নার এবং সিকান্দার মেডিকেল হল।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এবং সাধারণ ক্রেতাদের সাথে প্রতারণা রোধে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও চিকিৎসকদের ব্যবহারের জন্য নির্ধারিত ফ্রি স্যাম্পল বিক্রির বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
.jpg)