মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া পৌর সদরের বোয়াইলমারী হাটে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অপরাধে একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাটে বেশ কয়েকজন মাছ বিক্রেতাকে এই নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে দেখা যায়।
উপজেলা মৎস্য অফিসার মো: শামসুর রহমান খবর পেয়ে হাটে গিয়ে এই নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করতে একজনকে দেখতে পান এবং তার কাছে থাকা মাছ জব্দ করেন।
বাকি ব্যবসায়িরা আগেই বিক্রি করে ফেলেন। এই নিষিদ্ধ মাছ বিক্রেতাকে প্রথমবারের মত কঠোর হুঁশিয়ারি দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সেলিম আহমেদ মাছ ব্যবসায়ীকে নিয়ে গেয়ে এক হাজার টাকা জরিমানা করেন ও পরবর্তীতে এই মাছ বিক্রি না করার জন্য কঠোর বার্তা দেন।
.jpg)
