মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ার পুন্ডুরিয়া উদয়ন সংঘের উদ্যোগে শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পুন্ডুরিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জমজমাট ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় প্রামানিক ওরিয়র্স ফুটবল একাদশ ও সাইফান ইউনাইটেড ফুটবল একাদশ। টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে প্রামানিক ওরিয়র্স ফুটবল একাদশ। অন্যদিকে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে সাইফান ইউনাইটেড ফুটবল একাদশ।
এতে প্রধান অতিথি ছিলেন করমজা ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক অধ্যক্ষ আরশেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী কর্মজীবী দলের নেতা প্রভাষক সেলিম হোসেন, কোহিনুর মন্ডল ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আব্দুল বাতেন প্রমুখ। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ খেলা উপভোগ করেন।
ফাইনাল খেলায় রেফারির দায়িত্ব পালন করে ইকবাল হোসাইন। জাজের দায়িত্বে ছিল মামুন ও কাবিল হোসেন (ছোট)।পুরো খেলা জুড়ে প্রাণবন্ত ধারাভাষ্যের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখে বিজয় মাস্টার।
.jpg)
