ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় বিপুল ঊৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ঐতিহ্যবাহী বড়ালব্রীজ ফুটবল খেলার মাঠে জনাকীর্ণ পরিবেশে এই খেলার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
খেলার মাঠে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন দিনাজপুর প্রমিলা মহিলা ফুটবল একাদশ ও নাটোর নর্থ বেঙ্গল সুপার ফুটবল একাডেমী। ১-১ গোলে উভয় দলই তাদের প্রতিযোগিতায় সমতা রাখে। এর আগে ভাঙ্গুড়া পৌর বিএনপির ৯নং ওয়ার্ডের বড়াল কিশোর ক্রীড়া চক্র আয়োজিত প্রমিলা প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্টিত হয়।
প্রীতি ফুটবল ম্যাচের মধ্যকার খেলার উদ্বোধন করেন, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মজিবুর রহমান। উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম, উপজেলা বিএনপির আহব্বায়ক নুর মুজাহিদ স্বপন, সদস্য সচিব জাফর ইকবাল হিরোক,পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ। খেলায় শতশত ক্রীড়া প্রেমী দর্শক উপস্থিত হয়ে খেলাটি উপভোগ করেন।
.jpg)
