পাবনার ভাঙ্গুড়ায় অলিভ ইন্টারনেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধর বিশিষ্ট ব্যবসায়ী রাজিউল হাসান বাবু স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম ও গ্রাহকদের উন্নত ইন্টারনেট সেবা দেওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে অলিভ ইন্টারনেটের টেকনিক্যাল পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী দুই ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্টারনেট সেবার মান, গ্রাহকসেবা, নেটওয়ার্কের গতি, রাউটারসহ প্রযুক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁরা গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও মানসম্মত ইন্টারনেট সেবা দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম, বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন রাজু, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ বাবলু, কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম ওআছিবুর রহমান বাবলুসহ প্রমুখ ।
বক্তারা নতুন এই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন এবং গ্রাহকদের মানসম্মত, দ্রুতগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
.jpg)
