ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় এসএসসি (ভোকেশনাল) নবম শ্রেণি বোর্ড সমাপনী ২০২৬ পরীক্ষায় প্রতিষ্ঠানের ভুলে কৃষিশিক্ষা পড়ে এসে পরীক্ষা কক্ষে উচ্চতর গণিত প্রশ্ন পেয়ে রীতিমত হতবাক এক ছাত্রী। নিজের পঠিত বিষয়ের প্রশ্ন পরীক্ষা হলে না পেয়ে উচ্চতর গণিতে পরীক্ষা দিতে বাধ্য হওয়া হতবাক ওই ছাত্রীর নাম খাদিজা খাতুন।
তার এসএসসি ভোকেশনাল পরীক্ষার রোল ৪৬৫৫৫২ এর রেজিস্ট্রেশন নাং ২৭২৬৩৪৬৮৬৭। সে উপজেলার খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নবম শ্রেণির(ভোকেশনাল) এগ্রোবেসড ফুড ট্রেডের এর শিক্ষার্থী।
বৃহস্পতিবার(২৬নভেম্বর) ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের এসএসসি ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, নবম শ্রেণিতে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে ঐচ্ছিক বিষয় কৃষিশিক্ষার বিষয় কোড ৫১৩১১২ নির্বাচনের স্থলে ভুলক্রমে ৫১৩১১১ নির্বাচন করছেন সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের শিক্ষক সে কারণে পরীক্ষা হলে তাকে উচ্চতর গণিত পরীক্ষা দিতে হয়েছে।
জানা গেছে, উপজেলা খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি (ভোকেশনাল) পর্যায়ে আইটি সার্পোট এন্ড আই ওটি বেসিকস ও এগ্রোবেসড ফুড নামের দুটি ট্রেড রয়েছে। এই বছরে নবম শ্রেণি বোর্ড সমাপনী পরীক্ষায় প্রায় ৬০ জনের মত পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। তাদের সকলেরই ঐচ্ছিক বিষয় নির্বাচন করার কথা ছিল কৃষি শিক্ষা। কিন্তু শুধুমাত্র রেজিস্ট্রেশন করার সময় খাদিজা খাতুন নামের ওই শিক্ষার্থীর বিষয় বোর্ড নির্বাচন করার সময় বিষয় কোড ৫১৩১১২ নির্বাচনের স্থলে ভুলক্রমে ৫১৩১১১ নির্বাচন করছেন। যার কারণে রেজিস্ট্রেশন ও প্রবশে পত্রে উচ্চতর গণিত বিষয় হয়েছে।
কিন্তু শিক্ষার্থী খাদিজা খাতুন জানতেন সবার মতো তিনিও ঐচ্ছিক বিষয় কৃষি শিক্ষা নিয়েছেন। তিনি কিছুতেই উচ্চতর গণিতের কথা শোন নি। পরীক্ষা কক্ষে উচ্চর গণিতের প্রশ্ন পত্র হতে পেয়ে তিনি রীতি মতো হতবাক হয়ে ধুসর প্রশ্নের দিকে নির্বাক তাকিয়ে ছিলেন বলে দাবী করেন এবং তিনি এই পরীক্ষায় কৃষিশিক্ষা পড়ে যাওয়ার করাণে নিঘার্ত ফেল করবেন বলেও দাবী করেন।
অনুসন্ধানে জানা গেছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ধর্ম পরীক্ষাতেও জীবন কুমার যার রোল ৪৬৫৬২৫ এবং পিতম কুমার যার রোল ৪৬৫৬৪৩ দুজনই বাধ্য হয়ে ইসলাম শিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে হয়েছে। তারা দুজনেই বলেন, প্রবেশ পত্র ও রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পর ইসলাম শিক্ষা দেখে হতবাক হয়ে শিক্ষকে বললে তারা বিষয়টি পরীক্ষার আগে ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরীক্ষার দিনে বাধ্য হয়েই তারা তাদের হিন্দু ধর্ম পড়াশোনা করে গিয়েও ইসলাম ধর্ম পরীক্ষা দিতে হয়েছে।
এখানে অভিযোগ রয়েছে, রেজিস্ট্রেশন করার সময় হিন্দু ধর্মের বিষয় কোর্ড ৫১২১২ এর ভুল করে পরিবর্তে ৫১২১১ নির্বাচন করেছিলেন যার ফলে তাদের ইসলাম ধর্ম বিষয়ের প্রশ্ন পত্রে পরীক্ষা দিতে হয়েছে। প্রতিষ্ঠানের এমন ভুলের কারণে এসএসসি(ভোকেশনাল) ফাইনাল পরীক্ষায় শিক্ষার্থীদের এমন ভোগান্তি ও একটি বছর নষ্ট করার এই দায় ভার কে নেবেন?
এ বিষয়ে ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ও এসএসসি(ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব মোঃ বদরুল আলম জানান, শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। ঠান্ডা মাথায় দেখে শুনে ঐচ্ছিক ও ধর্ম বিষয় নির্বাচন করা উচিত। তিনি আরও জানান, উল্লোখিত শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি জানানো ছাড়া একজন কেন্দ্র সচিব হিসেবে তার কিছুই করার নেই।
এ ব্যপারে খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোঃ মোফাজ্জল হোসেন বলেন, হিন্দু ধর্মের দুই ছেলের বিষয় কোড ভুল হয়েছে এটা তিনি জানেন। কিন্তু ঐচ্ছিক বিষয় কৃষির পরিবর্তে উচ্চতর গণিতের বিষয় হওয়ার ব্যপারে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ ও সভাপতি খানমরিচ টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজেমেন্ট কলেজ এর ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায় নি।
.jpg)
