ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনার ফরিদপুরে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০-এর ৩২৫ ধারার মামলায় তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. রওশন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তিনি দেওভোগ গ্রামের মৃত মোজাহারের ছেলে।
অন্যদিকে, এসআই (নিরস্ত্র) রফিকুল ইসলাম ও এএসআই (নিরস্ত্র) শাহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় মো. সাইদুর সরদার (৪৮) নামে একজনকে গ্রেফতার করেন। তিনি রতনপুর গ্রামের মৃত জাহের সরদারের ছেলে।
এ ছাড়া ফরিদপুর থানার প্রসিকিউশন নং-২২/২৬, তারিখ ২৭ সেপ্টেম্বর ২০২৬, পুলিশ আইনের ৩৪ ধারায় মো. দুলাল মোল্লা নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি খাগরবাড়ীয়া গ্রামের মৃত হাজী হাবিল মন্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার তিন আসামিকে রোববার পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
.jpg)
