ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পৃথক দুটি মামলায় অভিযান চালিয়ে মাদক মামলার এজাহারনামীয় আসামিসহ চুরি মামলার তদন্তে প্রাপ্ত মোট তিন আসামিকেবৃহস্পতিবার আনুমানিকরাত ১০ টার সময় গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. আব্দুস সোবাহান (৬৫)-কে গ্রেফতার করা হয়। তিনি পাবনা সদর থানার মুনিবপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
অপরদিকে, ফরিদপুর থানার মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো. এমডি সাগর (৩০)-সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সাগর ফরিদপুর উপজেলার নেছড়াপাড়া গ্রামের মো. আব্দুর রহিম প্রামাণিকের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আজ ২৫ সেপ্টেম্বর পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ফরিদপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.jpg)
