নিজস্ব সংবাদদাতা: নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, পাবনায় আজ অনুষ্ঠিত হয়েছে “ডিজিটাল নলেজ সেশন”। স্টার্টআপ পাবনার উদ্যোগে আয়োজিত এই সেশনে পঞ্চম থেকে দশম শ্রেণির ৬০ জনেরও বেশি নিবন্ধিত শিক্ষার্থী অংশ নেয়।
অনুষ্ঠানের শুরুতে স্কুলের অধ্যক্ষ মো. ওলিউর রহমান শিক্ষার্থীদের জীবনে ডিজিটাল জ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। এরপর স্টার্টআপ পাবনার প্রতিষ্ঠাতা সৌরভ চৌধুরী সহজ ভাষায় ইন্টারনেটের জগৎ, ওয়েবসাইট কী, কেন প্রয়োজন এবং কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করেন। ট্রেনের টিকেট কাটার মতো দৈনন্দিন সমস্যা সমাধানে ওয়েবসাইটের ভূমিকা উদাহরণ হিসেবে আলোচনায় আসে।
সেশনের একটি আকর্ষণ ছিল “আমার স্বপ্নের ওয়েবসাইট” নামে মিনি অ্যাক্টিভিটি। এতে শিক্ষার্থীরা নিজেদের ওয়েবসাইটের নাম, লক্ষ্য ও বিষয় ভেবে দর্শকদের সামনে উপস্থাপন করে।
সৌরভ চৌধুরী বলেন, “আমরা আমাদের নেটওয়ার্ক ও কৌতূহলের সমান বড়। কৌতূহল ও প্রযুক্তি ব্যবহার করে সমাধানমুখী চেষ্টাই সেরাদের বড় গুণ।” তিনি আরও বলেন, “স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীল ও ব্যবহারিক দক্ষতাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ তৈরি হলে তারা ফিউচার আইসিটি লিডার হিসেবে বিশ্বব্যাপী বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারবে।”
সেশনের সমাপনীতে অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীরা যেন নিজেরাই নিজেদের ক্লাব বা কাজের ওয়েবসাইট বানাতে পারে, এমন সক্ষমতা তাদের অন্যদের থেকে এগিয়ে রাখবে। এই নলেজ সেশন থেকে তারা সে বিষয়ে প্রাথমিক ধারণা পেয়েছে।
অংশগ্রহণকারী সব শিক্ষার্থী অংশগ্রহণ সনদ পাবে। সেশনটির ডিজাইনে সহায়তা করেছে Digibro Afterschool ICT Academy
ছবির ক্যাপশন: সেশন শেষে অধ্যক্ষ মো. ওলিউর রহমান, সৌরভ চৌধুরী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
.jpg)
