ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : পাবনা জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ। এ স্বীকৃতিস্বরূপ তাঁকে সম্মাননা স্মারক প্রদান করেছে পাবনা জেলা পুলিশ।
আজ বুধবার সকাল ১০ টার সময় পাবনা জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মাননা স্মারকে তাঁকে অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে ফরিদপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
পেশাগত দায়িত্ব পালনে দক্ষতা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উল্লেখ্য, ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা ও সন্ত্রাস দমনে জোরালো ভুমিকা পালন করছেন। এ সম্মাননা প্রদান করায় স্থানীয় সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।
.jpg)
.jpg)