![]() |
| ছবি- এআই |
পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে স্টেশনগুলোর নিরাপত্তা জোরদার করতে সাধারণ আনসার ও ভিডিপির ৬১ জন সদস্য মোতায়েন করা হয়েছে। ২৮ নভেম্বর২০২৬ থেকে ২৭ জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত ঈশ্বরদী রেলওয়ে স্টেশন ও ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মানিকনগর আনসার মাঠ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। মোতায়েন করা সদস্যদের মধ্যে ৫১ জন সাধারণ আনসার এবং ১০ জন ব্যাটেলিয়ান আনসার সদস্য রয়েছেন। মোতায়েন করা সদস্যরা দুই রেলস্টেশনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, যাত্রীদের নিরাপদ চলাচলে সহযোগিতা এবং স্টেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. রহমতুল বারী এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছা. মনিরা জান্নাত। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ইউনিয়ন দলনেতা মেহেদী হাসান রাব্বি। সংশ্লিষ্টরা জানান, রেলস্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা এবং সাধারণ যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
.jpg)
