স্কুলে যাবার কথা বলে বাড়ি থেকে বেড় হয় তিনজন। উদ্দেশ্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যাবে। এই তিন কিশোরীর বাড়ি পাবনা জেলা সদরের একটি গ্রামে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) পাবনা থেকে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে কুড়িগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, তিন কিশোরী টিকটকে আশক্ত ও কোরিয়ার সংগীতদল বিটিএসের ভক্ত। এদের একজনেরে সঙ্গে পরিবারের মন মালিন্য তৈরি হয়। এরপর তারা তিনজন মিলে অন্যদেশে চলে যাবার সিন্ধান্ত নেয়। সে অনুযায়ি রোববার সকালে তারা স্কুলে যাবার কথা বলে বাড়ি থেকে বেড় হয়। এরপর বাসে নাটোর, রংপুর হয়ে কুড়িগ্রামে পৌঁছায়। তাদের লক্ষ্য ছিল সীমান্ত এলাকায় যাওয়া।
তবে কুড়িগ্রামে পৌছালে তারা পথ হারিয়ে ফেলে। সন্ধ্যা নেমে আসে। তখন তারা কুড়িগ্রাম বাস টার্মিনালে পৌঁছে রাত কাটানোর জন্য থাকার জায়গা খুঁজতে থাকে। একপর্যায়ে খুঁজতে খুঁজতে একটি অপরিচিত মহল্লায় ঢুকে পড়ে। সেখানে তাদের গতিবিধি দেখে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর সন্দেহ হয়। পরে তিনি কৌশলে তিনজনকে বাড়িতে নিয়ে যায় এবং পুলিশ কর্মকর্তা স্বামীকে বিষয়টি জানায়।
ওই পুলিশ কর্মকর্তা তাজ উদ্দিন আহম্মেদ। তিনি কুড়িগ্রাম সদর থানার উপ-পরিদর্শক । তিনি জানান, স্ত্রীর ফোনে বাড়িতে গিয়ে তাঁরা দুইজন কৌশলে তিন কিশোর কাছ থেকে বাড়ির ঠিকানা জেনে নেন। এরপর পাবনা সদর থানায় যোগাযোগ করেন। পাবনা সদর থানা পুলিশ গিয়ে তিন কিশোরিকে নিয়ে আসে।
তিন কিশোরীর সন্ধানে পাবনা সদর থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর থেকেই পুলিশ তিন কিশোরীর সন্ধান শুরু করে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ কাজ করে। কুড়িগ্রাম সদর থানার উপপরিদর্শকের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হওয়া যায়। পরে কুড়িগ্রাম পুলিশের সহযোগিতায় তিন কিশোরীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
.jpg)
