মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়ার খানমামুদপুর-নন্দনপুর ইছামতী নদীতে নির্মাণাধীন সেতুর দু'পাড়ের স্থানীয় বসতিদের জমি-বাড়ি অধিগ্রহণের জন্য পরিদর্শন করেছেন স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত (ডিডিএলজি) মো: খাইরুল ইসলাম।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা- কর্মচারী ও জনপ্রতিধিসহ পরিদর্শন করেন।
এ সময় স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত (ডিডিএলজি) মো: খাইরুল ইসলাম বলেন, আমার এখানে এসে সেতুর দু'পাড়ের স্থানীয় বসতিদের জমি অধিগ্রহণ করার বিষয়টি সরেজমিনে এসে দেখে গেলাম। স্থানীয় সবাই বিষয়টি খুব পজিটিভলি নিয়েছেন। জমি অধিগ্রহণের সময় জায়গার ন্যায্য মূল্য দেবে সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ আল হাসান আসিফ, জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা ইঞ্জিনিয়ার ইদ্রিস আলী খানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, প্রশাসক ও সচিবগণ।
.jpg)
.png)