পাবনায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সফল যুব উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদানসহ ১৩ জন উদ্যোক্তার মাঝে ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
রবিবার (০১ নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় অধিদপ্তর প্রাঙ্গণে এসে শেষ হয়। এরপর অধিদপ্তরের সম্মেলন কক্ষে 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান।
আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তরুণদের মেধা ও কর্মস্পৃহাকে সঠিক প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তার মাধ্যমে কাজে লাগাতে পারলে দেশের বেকারত্ব দূর হবে এবং জাতীয় অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
সভা শেষে তেবাড়িয়া যুব সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থান নিশ্চিত করতে ১৩ জন উদ্যোক্তার মাঝে সর্বমোট ১৩ লাখ ৬০ হাজার টাকার ঋণের চেক এবং সফল উদ্যোক্তাদের সম্মাননা স্মারক হস্তান্তর করা হয়।
ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার ফরিদপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর)রবিবার সকাল ১১ টার সময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বৃক্ষরোপণ, খেলার মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচির মাধ্যমে যুবসমাজকে সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মৎস্যসম্পদ উন্নয়নে উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইমামা বানিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রামকৃষ্ণ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা জাহিদুল ইসলাম, বিএডিসি( ক্ষুদ্র সেচ)কর্মকর্তা শিহাবুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাফিজ, সাংবাদিক আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও যুবসমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ, সচেতন ও কর্মমুখী যুবসমাজ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আটঘরিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় যুব দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। এ-উপলক্ষ্যে সকালে উপজেলা চত্বরে থেকে একটি র্যালি বের হয়ে দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা ও যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিদুল ইসলাম।
আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম, মৎস্য কর্মকর্তা এসএম নাজিম উদ্দীন প্রমূখ। যুবকদের মধ্যে বক্তব্য রাখেন তারেক হোসেন।
উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা মোতমাইন্না, প্রকৌশলী কর্মকর্তা বাকী বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আলী, সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন প্রমুখ। উক্ত দিবসে ১১ জন যুবকের মাঝে ১১ লাখ টাকার যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তরুণদের মেধা, সৃজনশীলতা ও কর্মক্ষমতাকে কাজে লাগানো।
যুবসমাজকে দক্ষ করে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মকর্মসংস্থানে উৎসাহ দেওয়া এবং তরুণ উদ্যোক্তা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর দিবসটি পালন করা হয়।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিদুল ইসলাম বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য। তাঁদের দক্ষতা ও কর্ম ক্ষমতাকে কাজে লাগানো গেলে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য মানসম্মত শিক্ষা, সময়োপযোগী কারিগরি প্রশিক্ষণ এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, তরুণদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা হিসেবেও গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। তাঁদের মেধা, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের বিকাশ ঘটাতে পারলে দেশের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
.jpg)


