ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, মসুর, খেসাড়ী উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,মুশুড়,খেসাড়ী ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার(১৭নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তার শারমিন জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ, পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলামসহ প্রমূখ ।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান জানান, রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারির উৎপাদন বাড়াতে সরকারের কৃষি প্রণোদনের কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র প্রত্যেক কৃষক কে ১কেজি সরিষা ৫ কেজি মসুর, ৮ কেজি খেসারী, এমপিও ১০ কেজি ডিএপি ১০ কেজি সার বিতরণ করা হয়েছে।
বিতরণ শেষে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় কমানো এবং কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জমিতে সঠিক ভাবে সার ব্যবহারের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়।
.jpg)
