আলহাজ আহেদ আলী বিশ্বাস মানবকল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় ও আম্মান বাংলাদেশের সহযোগিতায় কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের নিকট সার্জিক্যাল ও মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল তিনটায় এ উপলক্ষ্যে পাবনা কমিউনিটি হাসপাতাল মিলনায়তনে আলোচনা সভা ও হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার কাজী কামরুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু। আলোচনা সভা শেষে কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ৩০ লাখ টাকা মূল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়।
.jpg)
