বাংলাদেশ জাসদ পাবনা জেলা কাউন্সিল আজ বিকাল ৩ টায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমিরুল ইসলাম রাঙা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য যথাক্রমে করিম সিকদার ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম বাবু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাস।
শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি'র জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব ও জাতীয় মুক্তি কাউন্সিলের সম্বন্বয়কারী কমরেড মুজিবুর রহমান।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ জাসদ পাবনা জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নূর উজ জামান খোকন। অনুষ্ঠান পরিচালনা করেন পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল কাবী শিন্টু।
কাউন্সিলে সভাপতি আমিরুল ইসলাম রাঙা, সহ-সভাপতি আল মাহমুদ নিটু, আমজাদ হোসেন হাসান, সৈয়দ সায়েম সাজ্জাদ রাঙা, প্রবীর কুমার দাস, সুজা উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল কাবী শিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নূর উজ জামান খোকন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল মাহমুদ পল্লব সহ ৩১ সদস্য বিশিষ্ট পাবনা জেলা কমিটি গঠিত হয়।
.jpg)
