ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে চুরির মামলার তদন্তে মোঃ আনোয়ার হোসেন (২৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮ টার সময় ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ-এর নেতৃত্বে এস, আই মোঃ ওয়াজেদ আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থানার মামলা নং-০৩, তারিখ ০৪/০৯/২০২৬ খ্রিস্টাব্দ, দণ্ডবিধি ১৮৬০-এর ৪৫৭/৩৮০/৩৪ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে মোঃ আনোয়ার হোসেন, পিতাঃ মগরেব আলী, সাংঃ গোপালনগর, থানাঃ ফরিদপুর, জেলাঃ পাবনাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
.jpg)
