ফরিদপুর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ফরিদপুরে ভেজাল দুধ তৈরির দায়ে রবিন আলী (২৬) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন।
দণ্ডপ্রাপ্ত রবিন আলী ফরিদপুর উপজেলার পুরন্দপুর গ্রামের বাসিন্দা। ভেজাল দুধ তৈরির সরঞ্জাম ও কয়েক ক্যান ভেজাল দুধ ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় রবিনকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন বলেন ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণন জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভেজালবিরোধী কার্যক্রম জোরদারে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে আসামিকে পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
.jpg)
