ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫৫ পিস ইয়াবা, ৫৫০ গ্রাম গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর থানাধীন হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে এসআই মো. আশরাফুল ইসলাম, এসআই এসএম গোলাম মোর্শেদ, এসআই নির্মল মুর্মু, এসআই মো. আসিফ সরকার, কং/১৫৯০ মো. নূর নবী খন্দকার, কং/৮৬২ মো. বাপ্পি হোসেন এবং কং/১৮৯৭ মো. আল আমিন বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে ধানুয়াঘাটা গ্রামের ১নং আসামি মো. নয়ন প্রামানিকের বসতঘরের ভেতর থেকে তল্লাশি চালিয়ে বিভিন্ন মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলেন— মো. নয়ন প্রামানিক (৪০), পিতা: মো. আব্দুর রহমান, সাং-ধানুয়াঘাটা। মো. মামুন হোসেন (৩০), পিতা: মো. মজিদ প্রামানিক, সাং-বেড়হাওলীয়া (দক্ষিণপাড়া), মো. জাকির আলী (২১), পিতা: মো. আব্দুর রহমান, সাং-হাদল (মাদ্রাসাপাড়া)। মো. কাউছার আলী (১৯), পিতা: মো. বিল্লাল আলী, সাং-ধানুয়াঘাটা (বাজারপাড়া)। মো. সাকিভ উদ্দিন (১৯), পিতা: মো. তাজ উদ্দিন, সাং-আলমনগর, চাটমোহর।
তাদের নিকট থেকে মোট ১৫৫ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন ১৫.৫ গ্রাম, আনুমানিক বাজারমূল্য ৪৬,৫০০ টাকা), ৫৫০ গ্রাম গাঁজা (মূল্য ২২,০০০ টাকা), ২টি লোহার তৈরি চাপাতি ও ১টি হাতলবিহীন লোহার ঠাংকি উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল হাসান মাসুদ জানান, তিনি গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে ফরিদপুর থানায় যোগদানের পর থেকেই থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস অটুট রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.jpg)
