মনসুর আলম খোকন, সাঁথিয়া, পাবনা: পাবনার সাঁথিয়া উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের কাজীপুর গ্রামে অবৈধ চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ।
অভিযানকালে দেড় শতাধিক প্রস্তুতকৃত চায়না দুয়ারি জাল ও বিপুল পরিমাণ জাল তৈরির উপকরণ জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ সময় অবৈধ কারখানা মালিক হজরত আলীকে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে বিধি মোতাবেক জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
.jpg)
