বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা- ৫ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে পাবনায় ব্যপক উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হবে ইন্শআল্লাহ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পাবনা শহরের পুলিশ লাইন রোডে আঞ্জুমান মফিদুল ইসলাম কমপ্লেক্স ভবনে ২০২৬-২০৩০ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিমুল বিশ্বাস বলেন, “আঞ্জুমান মফিদুল ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানবিক ও সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সকল সেবাকাজে আমি আপনাদের সঙ্গে আছি। আমার সামর্থ্য অনুযায়ী ভালো কাজে শরিক হবো।”
পাবনায় আঞ্জুমান মফিদুল ইসলামের সকল মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠান শেষে এক অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করা হয়।
এ সময় শিমুল বিশ্বাসের আহ্বানে বিশেষ অতিথি পাবনা জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জহুরুল ইসলাম বিশু আঞ্জুমান মফিদুল ইসলামের উন্নয়নকাজে ৫ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্জুমান মফিদুল ইসলাম, পাবনা জেলা শাখার চেয়ারম্যান শফিউল ইসলাম তপন। স্বাগত বক্তব্য দেন কার্যকরী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ সামসুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মঞ্জুরুল হক রুনি। অনুষ্ঠানের সঞ্চালনয়া ছিলেন কার্যকরী সদস্য আলী আহসান বক্তার।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন কার্যকরী কমিটির সদস্য আলহাজ মাওলানা ইউনুস আলী খান। পরিচিতি সভায় যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দোহা, কার্যকরী কমিটির সদস্য সেখ রেজাউল করিম হেনা, আলহাজ জাহাঙ্গীর হোসেন, আলহাজ রইচ উদ্দিন, এস এম মাহবুব আলম, আলহাজ¦ ওয়ারেছ উদ্দিন, আলহাজ হারুন অর রশিদ খান, আলহাজ ইমদাদ হোসেন মোল্লা, আলহাজ রফিকুল ইসলাম সেলিম, অধ্যক্ষ ( অব.) মেনহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২০২৬ - ২০৩০ মেয়াদের জন্য ২৫ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
পরিচিতি সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইছামতির বার্তা সম্পাদক আখিনুর ইসলাম রেমন, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি জুবায়ের খান প্রিন্সসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
হিমাইতপুর সৎসঙ্গে বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস এমপি
পুরুষোত্তম শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, হিমাইতপুর-পাবনার উদ্যোগে বাস্তবায়িত বিভিন্ন নবনির্মিত স্থাপনা ও উন্নয়নকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এসব উন্নয়নকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
উদ্বোধন করা উন্নয়নকাজের মধ্যে রয়েছে—অনুকূল সায়রের পাড়ে নবনির্মিত ব্রিজ, অনুকূল সায়রে নবনির্মিত ষষ্ঠ ঘাট, সায়রের পাশ দিয়ে নির্মিত পাকা রাস্তা এবং পিতৃ-মাতৃ স্মৃতিমন্দির প্রাঙ্গণে নবনির্মিত ঢালাই।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনুকূল সায়রের পাড়ে নির্মিত নতুন ব্রিজটির আয়তন ১ হাজার ৯১০ বর্গফুট। অনুকূল সায়রে নির্মিত ষষ্ঠ ঘাটের আয়তন ৪৭০ বর্গফুট। এ ছাড়া সায়রের পাশ দিয়ে নির্মিত পাকা রাস্তার আয়তন ১ হাজার ২০০ বর্গফুট এবং পিতৃ-মাতৃ স্মৃতিমন্দির প্রাঙ্গণে নবনির্মিত ঢালাইয়ের আয়তন ১ হাজার ৫৬০ বর্গফুট।
উদ্বোধন অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন মানুষের চলাচল, ধর্মীয় কার্যক্রম ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখে। তিনি সৎসঙ্গের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি বলেন, একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে সহায়তা করে। তাই ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন শুধু অবকাঠামোগত পরিবর্তন নয়, বরং মানুষের মিলন ও সামাজিক বন্ধন দৃঢ় করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সৎসঙ্গের সংশ্লিষ্ট কর্মকর্তা, ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নবনির্মিত স্থাপনাগুলো উদ্বোধনের মধ্য দিয়ে হিমাইতপুর সৎসঙ্গের অবকাঠামোগত উন্নয়নে নতুন মাত্রা যুক্ত হলো বলে সংশ্লিষ্টরা জানান।
.jpg)
