পাবনা (ঈশ্বরদী): পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ৩ কর্মকর্তাকে বিদায়ী ৪ কর্মকর্তাকে বরণ করে সংবর্ধনা দিয়েছে পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দফতর।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে পাকশী অফিসার্স রেস্টহাউজে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আগত কর্মকর্তারা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের সেতু প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস ও পাকশী বিভাগীয় অর্থ ও হিসাব কর্মকর্তা সাজেদুজ্জামান।
বিদায়ী কর্মকর্তারা হলেন-পূর্বাঞ্চল রেলওয়ের অতিরিক্ত প্রধান সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, নির্বাহী প্রকৌশলী রাজশাহী আব্দুল হানিফ, সহকারী যান্ত্রিক প্রকৌশলী গোলাম মুস্তফা।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সারের সভাপতিত্বে সহকারী নির্বাহী প্রকৌশলী ইমরান হোসেনের সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে, বক্তব্য রাখেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদায়ী কর্মকর্তা - পশ্চিমাঞ্চল রেলওয়ের সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী যান্ত্রীক প্রকৌশলী গোলাম মুস্তফা। নবাগত যোগদানকৃত সেতু প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ গৌতম বিশ্বাস ও পাকশী বিভাগীয় অর্থ ও হিসাব কর্মকর্তা সাজেদুজ্জামান,
স্বাগত বক্তব্য রাখেন, পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ভূঁঞা, পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী আহমেদ ইশতিয়াক জহর তানিমসহ বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ৷
অনুষ্ঠানে বিদায়ী ও আগত কর্মকর্তাদের সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরে বিদায়ী কর্মকর্তাবৃন্দ নবাগত কর্মকর্তাদের হাতে দায়িত্ব অর্পণ করেন।
.jpg)
